বিনোদন বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবন তৈরি ছাড়া এখানে পর্যটকের বিনোদনের তেমন কিছু হয়নি। এ ক্ষেত্রে সমুদ্র ও পাহাড়কেন্দ্রিক বিনোদন গড়ে তুলতে হবে। ঢাকার সদরঘাট থেকে ১০টি লঞ্চ নিয়ে এসে বঙ্গোপসাগরের সোনাদিয়া, মহেশখালী, নাজিরারটেকে স্থাপন করা গেলে পর্যটকদের সাড়া মিলবে। প্রয়োজনে এসব লঞ্চ বা জাহাজে রাত যাপনের পাশাপাশি সাংস্কৃতিক বিনোদনেরও ব্যবস্থা করা যেতে পারে। ইনানী, মনখালী, বাহারছড়া, জাহাজপুরাসহ পরিত্যক্ত ১০০ কিলোমিটার সৈকতে বিনোদন কেন্দ্র গড়ে তুলতে হবে। সেখানে সহজ যাতায়াতের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও নিশ্চিত করতে হবে। বর্ষাকালে পাহাড়ে বিনোদনের ব্যবস্থা করা যেতে পারে। সেখানে কৃত্রিম হ্রদ তৈরি করে নৌকা ভ্রমণের ব্যবস্থা করা যায়। সেন্ট মার্টিন দ্বীপে অতিরিক্ত মানুষের চাপ কমাতে সমুদ্রকেন্দ্রিক বিনোদন বাড়াতে হবে। নাজিরারটেক এবং সোনাদিয়ায় দুটি জেটি নির্মাণ করতে হবে। সোনাদিয়ার জীববৈচিত্র্য, রাজকাঁকড়া, পরিযায়ী পাখি ও শত প্রকারের প্রজাপতি দেখে মুগ্ধ হবেন পর্যটকেরা।