বিনোদবিহারীকে সম্মাননা দেবে এশিয়াটিক সোসাইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ শাসনামলে দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীকে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ সম্মাননা সদস্যপদ প্রদান করছে। সম্প্রতি অনুষ্ঠিত সোসাইটির কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় অধ্যাপক এ এফ সালাউদ্দিন, সর্দার ফজলুল করিম ও অধ্যাপক রঙ্গলাল সেনকেও সোসাইটির সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত হয়। ১৬ জুলাই ঢাকার জিন্ডিয়ান রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে চার বিশিষ্ট ব্যক্তিকে সোসাইটির পক্ষ থেকে সম্মাননা জানানো হবে। বিজ্ঞপ্তি।