বিন্দু চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্র নয়, ছবিটি হাতে আঁকা। অবাক করা ব্যাপার হলো, শিল্পী মিগুয়েল এনডারা ছবিটি এঁকেছেন কালির ফোঁটা দিয়ে। কলম হাতে ছোট ছোট বিন্দু দিয়ে ছবিটি আঁকতে সময় লেগেছে প্রায় ১৩৮ ঘণ্টা! এটুকু জেনেই চোখ কপালে তুলে ফেলবেন না, আরও বিস্ময় নিয়ে অপেক্ষা করছে ছবির পেছনের গল্পটা। ছবিতে যাকে দেখছেন, তাঁর নাম বেঞ্জামিন কাইল। ২০০৪ সালে তাঁকে একটি রেস্টুরেন্টের ডাস্টবিনে অচেতন, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কাইল তাঁর অতীত ভুলে গেছেন। অনেক চেষ্টায়ও তাঁর কোনো পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিচয়হীন, স্মৃতিহারা, ৬৪ বছর বয়স্ক একজন মানুষ। মাথা গোঁজার মতো কোনো ঠাঁই পাচ্ছিলেন না। এ সময় তাঁর পাশে দাঁড়ান মিগুয়েল। মিগুয়েলের আঁকা ছবিই রাতারাতি বিখ্যাত করে দেয় কাইলকে। এখন পরিচয়পত্র, চাকরি, বসবাসের অনুমতি—সবই জুটেছে তাঁর।—ডেইলিমেইল