বিন্দু থেকেই তো সিন্ধু হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে এমন মানুষের সংখ্যা খুব কম নয়। কারণ, স্বপ্ন দেখা পৃথিবীর সবচেয়ে সহজতর কাজের একটি। এটি যেমন সহজ, ঠিক তেমনি কঠিন। তাই বলে স্বপ্ন যে অপূরণীয়, তা কিন্তু নয়।ঘুণেধরা এ সমাজ যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন ইচ্ছা করে পুরো সমাজটাই বদলে দিই, টিপে টিপে সেটাকে নিজের মতো গড়ে তুলি!২০০৯ সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পর এক মাস ছুটি পাই। আমরা ঠিক করি, আর মুখে বড় বড় কথা নয়, এবার হাতে-কলমে কিছু করা যাক। কিন্তু আমরা তো ছোট। বিদ্যুৎ অপচয় না করা, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা বা ফুটওভারব্রিজ ব্যবহার করা ছাড়া আমরা আর কি-ই বা করতে পারি? অনেক ভেবেচিন্তে আমরা এমন একটা পদ্ধতি বের করলাম, যা কিনা হয়ে গেল আমাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ।প্রথম ধাপ অর্জনের লক্ষ্যে একদিন আমার বন্ধু লামিয়া আমাদের বাসায় এল। এরপর আমরা দুজনে মিলে গেলাম পীর জঙ্গি মাজারের গেটের সামনে, যেখানে একজন লোক ফুচকা বিক্রি করেন। তিনি শিক্ষিত নাকি অল্পশিক্ষিত, আমরা জানি না। কিন্তু তাঁর ব্যবহার অমায়িক। তাঁর চোখেমুখে দারিদ্র্যরেখা ছাপ ফেলেছে। আমরা তাঁকেই বেছে নিলাম। ওই ফুচকাওয়ালাকে দুজনে ৫০০ করে মোট এক হাজার টাকা দিলাম।হ্যাঁ, আমরা জানি, এটা হয়তো দারিদ্র্য দূর করার কোনো উপায় নয়। কারণ, এ দেশে দরিদ্র, বেকার মানুষ লাখ লাখ। তার মধ্যে দু-একজনকে সাহায্য করলে কি-ই বা হবে। তবু বিন্দু থেকেই তো সিন্ধু হয়, তাই না? আমরা তো সবে শুরু করলাম।জানেন, ওই ফুচকাওয়ালা কী করেছেন টাকা নিয়ে, আমরা জানি না। আমরা কখনো জানতেও চাইনি। কেন জানেন? কারণ, সত্য জানার চেয়ে কল্পনা করে নেওয়া অনেক ভালো! আমরা মনে মনে কল্পনা করে নিয়েছি, তাঁর জীবনের মোড় ঘুরে গেছে, আমাদের টাকায় তাঁর বিশাল উপকার হয়েছে। এ কল্পনার যে কী আনন্দ! কী তৃপ্তি! তা শুধু আমরাই জানি!জান্নাত আরা রহমানশিক্ষার্থী, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটদক্ষিণ শাহজাহানপুর, ঢাকা।