বিপণিবিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণিবিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির ২০১১-১২ সালের নির্বাচন ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ সাগির সভাপতি, এস এ এম শাহাদাৎ হোসাইন ও মো. নুরুল আবছার চৌধুরী সহসভাপতি, সৈয়দ খুরশিদ আলম সাধারণ সম্পাদক, সৈয়দ খায়রুল কাওসার ও মো. শাহজাহান চৌধুরী যুগ্ম সম্পাদক ও মো. ইলিয়াছ চৌধুরীকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দিদারুল আলম, নির্বাচন কমিশনের সদস্য ছিলেন নাছির আহমদ ও সাধনচন্দ্র ধর। বিজ্ঞপ্তি।