বিপাশা হায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী হিসেবেই তাঁকে চেনেন সবাই। কিন্তু নাটক লেখা, আঁকাআঁকি—এসব নিয়ে মেতে থাকতেও আপত্তি নেই তাঁর। নন্দিত এই অভিনেত্রী শুরু করেছেন নাটক পরিচালনাও। এবারের সময়ের তারকা—ছোটবেলায় যা হতে চেয়েছিলাম—: চিত্রশিল্পী আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছে—: ছেলেমেয়েরা মানুষ হোক। বাংলাদেশ উন্নত বিশ্বের একটি দেশ হিসেবে স্বীকৃত হোক।আমার দেশে নিশ্চিন্তমনে যেন প্রত্যেক মানুষ ঘুমাতে পারে। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—: ১. মুঠোফোন ২. পার্স (যাতে আমার ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মা ও বাচ্চাদের ছবি থাকে)৩. সাহস।অভিনয়, পরিচালনা, লেখালেখি, সাংসারিক কাজ—যেটি বেশি কঠিন মনে হয়—: অবশ্যই সংসার সামলানো।আমার প্রথম অভিনয়—: তখন আমি সম্ভবত দ্বিতীয় শ্রেণীতে পড়ি। রিয়াজ উদ্দিন বাদশা প্রযোজিত একটি নাটকে কিছুসংখ্যক শিশু ‘ঈদ মোবারক’, ‘ঈদ মোবারক’ বলতে বলতে দৌড়ে আসে। সেই শিশুদের দলে আমিও ছিলাম। আমার প্রথম টিভি নাটক—: খোলা দুয়ার (প্রচার: ১৯৮৩, বিটিভি, একুশের বিশেষ নাটক। রচনা: মামুনুর রশীদ, প্রযোজনা: মোস্তাফিজুর রহমান)।প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল—: খুবই সোজা কাজ। তারপর যত দিন গেছে, ততই মনে হয়েছে, কাজটা আসলে অনেক কঠিন।নিজের যে দিকটি বদলাতে চাই—: সব অন্ধকার দিক।যখন খুব রেগে যাই—: তখন মনে হয়, আমার ওপর অশুভ কোনো কিছু ভর করেছে। ওই মুহূর্তের মানুষটি আমি নই।নিজেকে টিভির পর্দায় দেখলে ভাবি—: দর্শকদের কাছে নিজেকে বা চরিত্রটিকে কতটুকু বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে পেরেছি।যে কথাটি সত্য বলে মানি—: পরিশ্রম, সততা ও শিক্ষার কোনো বিকল্প নেই।যাঁর অভিনয় আমাকে মুগ্ধ করে—: যখন কোনো অভিনেতা বা অভিনেত্রী নিজের ভেতর থেকে বেরিয়ে এসে ওই চরিত্রটিকে পুরোপুরি বিশ্বাসযোগ্য করে তোলে, সেই মুহূর্তে তাঁকে মনে হয় শ্রেষ্ঠ। বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই—: দেশের অর্থনৈতিক পরিবর্তন এবং এর সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, সন্ত্রাস, দুর্নীতি, অসততা, অপসংস্কৃতি, মুঠোফোনের অপব্যবহার এবং নৈতিক আচার-আচরণ।সামনে যে কাজটি করব ভাবছি—: শিশুশ্রম প্রতিরোধ ও অবহেলিত নারীদের পুনর্বাসনে কাজ করতে চাই। সাক্ষাৎকার: কবির বকুল