বিপিএমপিএর সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে সম্প্রতি নগরের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কিউএম অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এএফএম আমিনুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর। এতে প্রাইভেট চিকিৎসকদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা গবেষক মাহফুজুর রহমান, ক্যাপ্টেন এমএ সফা ও বিএমএ সভাপতি শেখ শফিউল আযম। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।