বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০১৫-১৬ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। ১১ জুলাই বিপিসি কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বিপিসির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মুস্তফা কুদরুত-ই-ইলাহী সভাপতি, মহাব্যবস্থাপক (হিসাব) মো. ইউসুফ হোসেন ভূঁইয়া সহসভাপতি এবং মহাব্যবস্থাপক (নিরীক্ষা) এ টি এম সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির গঠনের কার্যক্রম পরিচালনা করেন বিপিসির ঊর্ধ্বতন আবাসিক চিকিৎসক মো. মাহফুজুর রহমান, মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপা.) মো. গিয়াস উদ্দিন আনচারী ও মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মো. আবু হানিফ। কার্যকরী পরিষদের অন্য কর্মকর্তারা হলেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরশেদ হোসাইন, অর্থ সম্পাদক মো. জাহিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী মাসুম, সাংস্কৃতিক সম্পাদক এস এম জুবায়ের হাসান, দপ্তর সম্পাদক মো. আপেল মামুন, সদস্য মনিলাল দাশ, মো. আবুল কালাম আজাদ ও আমেনা ফেরদৌসী। বিজ্ঞপ্তি