বিপ্রতীপ অপুর কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
ঐতিহ্য সাহিত্য পরিষদের উদ্যোগে ৪ মার্চ সন্ধ্যায় চেরাগি পাহাড়ের সুপ্রভাত স্টুডিও হলে কবি বিপ্রতীপ অপুর প্রথম কাব্যগ্রন্থ নিষ্পাপ জলে নাচে নর্তকী–এর পাঠ উন্মোচন করা হয়।
দিলরুবা খানমের সঞ্চালনায় অধ্যাপিকা তসলিমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আনোয়ারা আলম। প্রধান আলোচক ছিলেন কবি কামরুল হাসান বাদল। বইটি নিয়ে আলোচনা করেন কবি রাশেদ রউফ, আকতার হোসাইন, শামসুদ্দিন শিশির, শাহিদ হাসান, মোসলেহ্ মহসিন ও জান্নাতুল ফেরদৌস, আখতারী ইসলাম, আরিফ চৌধুরী, অনিন্দ্য বড়ুয়া, ইলিয়াছ বাবর ও ফজল হোসেন।
বক্তারা বলেন, কবি সময়ের যন্ত্রণাকে ধারণ করেন, কবিকে অগ্রসর হতে হয় সময়ের সঙ্গে সঙ্গে। কবি বিপ্রতীপ অপু খুব সুন্দর ভাষায় সময়কে উপস্থাপন করেছেন। অপ্রিয় সত্য কথা খুব সুন্দর করে তুলে ধরতে পারেন অপু। তাঁর অনেক সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন গৌরী নন্দিতা, নারজুমা শিরিন, মেহেদী, প্রণব চৌধুরী ও হোসনে আরা তারিন, ফারুক আজম ও ফাহমিদা ইয়াছমিন প্রমুখ। বিজ্ঞপ্তি