বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১০৪তম জন্মদিন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১০ জানুয়ারি মাস্টারদা সূর্যসেনের সহযোগী ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১০৪তম জন্মদিন। নগরের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। বিনোদ বিহারীর জন্মোৎসব উপলক্ষে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে শঙ্খ দেয়াং পরিষদ। আজ সন্ধ্যা ছয়টায় শতবর্ষী এই বিপ্লবীর জন্মদিন উপলক্ষে সুচরিত চৌধুরী রচিত লোকনাটক ‘আমিনা সোন্দরী’ মঞ্চস্থ করবে শংখ দেয়াং। উল্লেখ্য, বিনোদ বিহারী চৌধুরী ১৯১১ সালে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন।