বিপ্লবের ই-কুরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব ঘোষ
বিপ্লব ঘোষ

ছোট থেকে ব্যবসা করার ভাবতেন বিপ্লব ঘোষ। পড়ালেখার পাটচুকিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে হাটা শুরু করেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই কয়েকটা চাকরি বদলে অবশেষে নিজেই শুরু করেছেন ব্যবসা। অনলাইন ভিত্তিক কুরিয়ার ব্যবসা ‘ই-কুরিয়ার’। 
বিপ্লব ঘোষ পড়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে। একটি বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানে তাঁর চাকরি জীবন শুরু। এরপর বেসিেস চাকরি করেন দু বছর। এরই মধ্যে বন্ধুদের নিয়ে চেষ্টা করেছেন সফটওয়্যার ব্যবসা। খণ্ডকালীন কাজ করেছেন আইসিটি মন্ত্রণালয়ে। কিন্তু কোনো কিছুতেই তাঁর মন বসেনি। নিজেই উদ্যোক্তা হবেন এমন স্বপ্ন তাড়িয়ে বেড়াতে থাকে তাঁকে।

সাইকেলই ই–কুরিয়ারের সেবার প্রধান বাহন। ছবি: চাকরিবাকরি
সাইকেলই ই–কুরিয়ারের সেবার প্রধান বাহন। ছবি: চাকরিবাকরি

ই-কুরিয়ার শুরুতে বাধার মুখোমুখি হতে হয়েছে বিপ্লবের। বিনিয়োগের সমস্যা তো ছিলই। পাশাপাশি ছিল পরিবারিক অসম্মতি। তবে কিছুই থামাতে পারেনি তাঁকে।
বিপ্লব জানান, বর্তমানে তাঁরা ৫০-৬০টি ই-কর্মাস সাইটের ই-কুরিয়ার সেবা দেন। ২২ জনের দল। বর্তমানে শুধু ঢাকা শহরেই কাজ করছেন। তিনি জানান, ‘পুরো ঢাকা শহরকে মোট নয়টি ভাগে ভাগ করেছি আমরা। প্রতি অঞ্চলে নিদিষ্ট কর্মী আছেন। ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা ও ৪৮ ঘণ্টা এই তিনটি সময়ের ব্যবধানে ই-কুরিয়ার পণ্যটি গ্রাহকের কাছে পৌঁছে দেয়।
ই-কুরিয়ার সার্ভিসটি মুলত সাইকেলের সাহায্যে পরিচালনা করা হয়। সাইকেল কেন-এমন প্রশ্নের জবাবে বিপ্লব ঘোষ বলেন, ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা যানজট। আর সাইকেলে কোনো জ্বালানি খরচ লাগে না। সাইকেলের সুবিধা নানামুখী। এই জন্য ই-কুরিয়ারের বাহন হিসেবে সাইকেলকে বেছে নিয়েছেন তাঁরা।
২০১৫ সালের মধ্যে সারা দেশে ই-কুরিয়ার সেবা পৌঁছে দিতে দেওয়াই বিপ্লবের লক্ষ্য। ই-কুরিয়ারের ঠিকানা www.ecourier.com.bd