দিয়া: বুঝলি, সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। কিন্তু কাজি সাহেব যখনই আমাদের বিয়ে পড়ানো শুরু করলেন, ইফতি তখনই দৌড়ে পালিয়ে গেল। মৌটুসী: কেন? সাহস হারিয়ে ফেলেছিল বুঝি?দিয়া: না, সাহস ফিরে পেয়েছিল!লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তমাল, বিয়ে করার পরপরই আমি জানতে পেরেছি, সুখ কী জিনিস। কিন্তু তত দিনে অনেক দেরি হয়ে গেছে...!দুই বন্ধুতে কথা হচ্ছে।১ম বন্ধু: আচ্ছা, বিয়ের পর তোরা দুজন কি সুখে আছিস?২য় বন্ধু: অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই। ১ম বন্ধু: বাহ্্! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?২য় বন্ধু: ও যায় বুধবার, আর আমি শনিবার।রানা: বিয়ের পর তোর জীবনে কী পরিবর্তন এসেছে বল তো?রতন: কদিন পর পর চাকরি বদল করলেও আমার বস সব সময় একজনই থাকে!থানায় এসে বললেন এক ভদ্রলোক, আমার স্ত্রী হারিয়ে গেছেন।ইন্সপেক্টর: কবে?ভদ্রলোক: এক মাস আগে!ইন্সপেক্টর: তাহলে এত দিন পর বলছেন কেন?ভদ্রলোক: গতকাল পর্যন্ত মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি!রাইসা বলছে তানিমকে, শোন, আমাকে বিয়ে করতে হলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে।তানিম: যেমন?রাইসা: এই যেমন রাত করে বাসায় ফেরা, তাস খেলা, ধূমপান করা...তানিম: আপাতত বিয়ের চিন্তাটা ত্যাগ করলাম।রফিক সাহেব ঠিক করলেন, ছেলের বিয়ে দেবেন। ছেলেকে গিয়ে বললেন, শোন, আমি ঠিক করেছি তোর বিয়ে দেব। পাত্রীও ঠিক। ছেলে: কিন্তু বাবা আমি তো নিজের পছন্দে বিয়ে করতে চাই! রফিক সাহেব: পাত্রী বিল গেটসের মেয়ে। ছেলে: তাহলে বাবা আমি রাজি!এরপর রফিক সাহেব গেলেন বিল গেটসের কাছে। বললেন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই।বিল গেটস: কিন্তু আপনার ছেলে করে কী?রফিক সাহেব: সে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।বিল গেটস: ও! তাহলে আমি রাজি।সব শেষে রফিক সাহেব গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে। বললেন, আমার ছেলেকে আপনার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে পারেন।প্রেসিডেন্ট: কিন্তু আপনার ছেলের কি সেই যোগ্যতা আছে? তা ছাড়া আমার একজন ভাইস প্রেসিডেন্ট আছে। আমি তো তাকে সরিয়ে আপনার ছেলেকে নিতে পারি না।রফিক সাহেব: কিন্তু সে যদি বিল গেটসের মেয়ের জামাই হয়?প্রেসিডেন্ট: তাহলে আমি রাজি!সংগ্রহ: মো. সাইফুল্লাহ