বিবি এখন কলকাতায়
কলকাতায় এখন পাওয়া যাবে বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের তৈরি পণ্য। গত ১২ নভেম্বর কলকাতা ৯/এ হো চি মীন সরণি ক্যাফেতে এর একটি অংশ রঙিন হয়ে উঠল বিবি রাসেলের ডিজাইন করা সব পণ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী মুনমুন সেন, বিবি রাসেল এবং আরও অনেকে। কলকাতার বাঙালিরা নিজ উদ্যোগে এখানে সাজিয়ে নিয়েছে বিবি প্রডাকশনের প্রায় সব ধরনের পণ্য। বিবি রাসেলের ডিজাইন করা রিকশা পেইন্টের সার্ভিং ট্রে, বালা, হারিকেন, বোতল, চুলের ব্যান্ডসহ রোদচশমা সবই দেখতে পাবেন একসঙ্গে। আরও আছে ক্লাচ ব্যাগ, টাইডাই করা হুডি, বটুয়া, কুশের কাজের ব্যাগ, ফতুয়া। সব কিছুতেই পাবেন বিবির নজরকাড়া রং ও রুচির ছটা। বিবি রাসেল বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। দিল্লি, মুম্বাই কিংবা বেঙ্গালুরু থেকে অনেক দিন ধরেই চাপ আসছিল একটি শাখা খোলার। কিন্তু আমি কখনো চাইনি শপিংমলে বিবির পণ্য প্রদর্শিত হোক। চেয়েছি বাঙালিদের মাধ্যমেই শুরু হোক এ যাত্রার। অবশেষে এ স্বপ্ন পূরণ হলো আমার। এ আনন্দ অন্য রকম।