বিবিএফের আলোচনা ও পুরস্কার বিতরণ
ব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) উদ্যোগে ১০ অক্টোবর নগরের মনিরুজ্জামান ইসলামাবাদি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিবিএফের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম, মো. ইয়াছিন চৌধুরী, নারী কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, সাবেক কাউন্সিলর মো. জামাল হোসেন, অধ্যাপক শামসুদ্দিন শিশির প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ—এ কথা শুধু কাগজে-কলমে নয়, বাস্তবে রূপ দিতে হবে। শিশুদের অধিকার রক্ষার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত রাখতে হবে। বশির আহম্মদের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিশু প্রতিনিধি শারমিন আক্তার, মর্জিনা আক্তার, ইয়াছমিন আক্তার, শিশু পার্লামেন্ট বাংলাদেশের স্পিকার সুলতা সেলিম, ডেপুটি স্পিকার সুমনা সেলিম ও উপদেষ্টা মো. আবদুল্লাহ জুবায়ের। আলোচনা শেষে অতিথিরা ‘শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে’ স্লোগানে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে তুলে দেন পুরস্কারসামগ্রী। সব শেষে ছিল শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।