বিবিএসে পাঁচ পদে ১৬০ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণির পাঁচটি পদে মোট ১৬০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পরিসংখ্যান তদন্তকারী পদে ৯৪ জন, থানা পরিসংখ্যানবিদ পদে ৮ জন, পরিসংখ্যান সহকারী পদে ২০ জন, জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে ৩৭ জন এবং ইনুমারেটর পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করতে পারবেন শুধু মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তাঁদের সন্তানেরা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন-প্রক্রিয়া, পদগুলোতে আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই ২০১৭ তারিখ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

পরিসংখ্যান তদন্তকারী পদে আবেদনের জন্য আবেদনকারীকে পরিসংখ্যান-বিষয়ক কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ভূগোল অথবা সমাজবিজ্ঞান—এই পাঁচ বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিএসসি, বিএ বা বিকম পাস হতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি হতে অথবা অন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের জন্য অভিজ্ঞতা শিথিলযোগ্য।

থানা পরিসংখ্যানবিদ পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ভূগোল অথবা সমাজবিজ্ঞান, এই পাঁচ বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিএসসি, বিএ বা বিকম পাস হতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি হতে অথবা অন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে আবেদনের জন্য আবেদনকারীকে জাতীয় শিক্ষাক্রমের আওতাভুক্ত যেকোনো স্বীকৃত বোর্ড থেকে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত, এই তিন বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়সহ বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অথবা কৃষি বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে।

পরিসংখ্যান সহকারী পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ভূগোল অথবা সমাজবিজ্ঞান, এই পাঁচ বিষয়ের যেকোনো একটি বিষয়সহ বিএসসি, বিএ বা বিকম পাস হতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি হতে অথবা অন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

ইনুমারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে জাতীয় শিক্ষাক্রমের আওতাভুক্ত যেকোনো স্বীকৃত বোর্ড থেকে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত, এই তিন বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়সহ বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অথবা কৃষি বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি প্রতিটি পদে আবেদনের জন্যই আবেদনকারীদের আগামী ৩০ জুন ২০১৭ তারিখে নির্দিষ্ট বয়সের হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তানের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর।

আবেদনের প্রক্রিয়া

সব পদে আবেদনের জন্যই আবেদনকারীকে অবশ্যই মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান অথবা সন্তানদের সন্তান হতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে অনলাইনে www.bbs.gov.bd এই ঠিকানা হতে আবেদনের জন্য নির্ধারিত ফরম সংগ্রহ করে অথবা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জেলা পরিসংখ্যান অফিসসমূহ হতে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। সংগ্রহ করা আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তাঁর সঙ্গে আবেদনকারীর সদ্য তোলা চার কপি ৫ সেমি x ৫ সেমি সাইজের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট পদের জন্য যে বিষয় চাওয়া হয়েছে, সে বিষয় প্রমাণের জন্য মার্কশিটের কপি এবং অভিজ্ঞতার সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং পরীক্ষার ফি জমাদানের রসিদ সংযুক্তি হিসেবে প্রদান করতে হবে।

পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা তফসিলি ব্যাংকে ১-১৬৩১-০০০০-২০৩১ নং কোডে (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে এবং ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র এবং সব সংযুক্তি একটি খামে ভরে তাতে একটি ছয় টাকা মূল্যমানের ১০ ইঞ্চি X ৪ ইঞ্চি ফেরত খাম আগামী ১৩ জুলাই ২০১৭ তারিখের মধ্যে পদের নাম এবং নিজ জেলা উল্লেখপূর্বক মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭—এই ঠিকানায় পাঠাতে হবে। ফেরত খামের ওপর অবশ্যই বিজ্ঞপ্তির স্মারক নম্বর অর্থাৎ ৫২.০০.০০০০.১০৪.১১.২০৬.১২ (অংশ-১)-১৮৮৬, নিজ জেলা এবং যোগাযোগের ঠিকানা, অর্থাৎ প্রার্থী যে ঠিকানায় চিঠি পেতে ইচ্ছুক, তা অবশ্যই উল্লেখ করতে হবে।

বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নির্দিষ্ট স্কেলে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ ক্ষেত্রে পরিসংখ্যান তদন্তকারী ও থানা পরিসংখ্যানবিদ পদে চূড়ান্তভাবে মনোনীতদের মাসে ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৭ হাজার ৩০০ টাকা এবং পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী ও ইনুমারেটর পদে চূড়ান্তভাবে মনোনীতদের মাসে ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা হারে মাসিক বেতন প্রদান করা হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

এফএ অ্যান্ড এমআইএস উইং

পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭

ওয়েবসাইট: www.bbs.gov.bd