বিবিধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৩ হাজার প্রাণী নিয়ে বার্লিন চিড়িয়াখানা পৃথিবীর সবচেয়ে বড় চিড়িয়াখানা, পরবর্তী অবস্থানে থাকা নিউইয়র্কের ব্রঙ্কস, সান দিয়েগো ও প্রিটোরিয়া চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা যথাক্রমে ছয়, চার ও সাড়ে তিন হাজার। ভিয়েনা চিড়িয়াখানা সবচেয়ে পুরোনো। এটি ১৭৫২ সালে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। দ্বিতীয় অবস্থানে থাকা লন্ডন চিড়িয়াখানা ১৮২৮ সালে চালু হলেও এতে শুধু গবেষকদের প্রবেশাধিকার ছিল। পরে ১৮৪৭ সালে এটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাধারণত নদী কিংবা জলাশয়ের দিকে কুয়াশা বেশি দেখা যায়, কারণ পানি বাতাসের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে।  ক্যালিফোর্নিয়ার পয়েন্ট রিয়েস বিশ্বের অন্যতম কুয়াশাচ্ছন্ন এলাকা। স্থানটি বছরের প্রায় ২০০ দিন কুয়াশায় ঢাকা থাকে। সর্বপ্রথম একাকী এভারেস্ট জয় করেন ইতালিয়ান পর্বতারোহী রেইনহোল্ড মেসনার, ২০ আগস্ট ১৯৮০ সালে। কুমির বর্ণান্ধ। এটি পানিতে প্রায় অন্ধ, কিন্তু ডাঙাতে এর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। কুমির তার অবিশ্বাস্য শক্তিশালী চোয়ালের আঘাতে একটি কচ্ছপের খোল চুরমার করে দিতে পারে। কুমিরের দাঁত পড়ে গেলে, ওই স্থানে নতুন দাঁত গজায় এবং এই প্রক্রিয়া সারা জীবন ধরেই চলতে থাকে। পেঁচা একমাত্র পাখি, যেটি নীল রং দেখতে পায়।সূত্র: উইকিপিডিয়া