বিবিধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রতি দুইজন মার্কিনির মধ্যে অন্তত একজন যে এলাকায় বড় হয়েছে বর্তমানে এর ভিন্ন এলাকায় বাস করে। মাথাপিছু রোলস রয়েসের সংখ্যা সবচেয়ে বেশি হংকংয়ে। বারবি ডল যদি প্রমাণ সাইজের হতো, তবে তার শরীরের মাপ হতো ৩৯-২৩-৩৩। শরীরের আকার বিবেচনায় নিলে একজন মানুষ গড়পড়তা ঘোড়ার চেয়ে বেশি শক্তিশালী। আপনি কি ভাবছেন, আপনার জন্মদিনটি বিশেষ একটি দিন? তাহলে জেনে রাখুন, বিশ্বের আরও প্রায় নয় মিলিয়ন মানুষ ওই একই দিনে তাদের জন্মদিন পালন করছে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয় পেন্টাগন পঞ্চভুজবিশিষ্ট একটি ভবন। এটি পাঁচতলা এবং ভবনটির মধ্যকার লনটির আয়তন পাঁচ একর। নিউইয়র্ক শহরে জাদুঘর ও আর্ট গ্যালারির সংখ্যা যথাক্রমে ১৫৫ এবং ৪০০। বিখ্যাত কয়েকটি জাদুঘর হচ্ছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস, দ্য ফ্রিক কালেকশন, দ্য মিউজিয়াম অব দ্য সিটি অব নিউইয়র্ক ও ন্যাশনাল একাডেমি অব ডিজাইন। লাইব্রেরি অব কংগ্রেসের সংগ্রহে থাকা সবচেয়ে ছোট বইটির নাম ওল কিং কোল। এটি দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই এক ইঞ্চির ২৫ ভাগের এক ভাগ।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম