
ডা. হরিপদ একজন দাঁতের চিকিৎসক। এক সন্ধ্যায় দেখা গেল চেম্বারের বাইরে দাঁড়িয়ে আনন্দে লাফাচ্ছেন তিনি।
ছুটে এল হরিপদের ব্যক্তিগত সহকারী, ‘স্যার, কোনো সমস্যা?’
হরিপদ: সমস্যা হলে কি আমি আনন্দে নাচি বেকুব?
সহকারী: সেটাই তো বলছি স্যার, ভেতরে রোগী বসিয়ে রেখে আপনি বাইরে দাঁড়িয়ে নাচানাচি করছেন কেন?
হরিপদ: ভেতরে যে রোগী বসে আছে, সে কে জানো?
সহকারী: না তো! কে স্যার?
হরিপদ: একজন পুলিশ সার্জেন্ট, যে গতকাল দ্রুত গাড়ি চালানোর অপরাধে আমার ৬০০ টাকা জরিমানা করেছে। আজকে তাকে পেয়েছি!
খোকা: মা! আমি কি বাইরে গিয়ে পিটারের সঙ্গে খেলতে পারি?
মা: না। পিটার ভীষণ পাজি ছেলে।
খোকা: তাহলে কি আমি ওর সঙ্গে মারামারি করতে পারি?
মা বলছেন সোনিয়াকে, ‘এই! তুই দুই ঘণ্টা ধরে কার সঙ্গে ফোনে কথা বলছিস?’
সোনিয়া: পাশের বাসার লিপির সঙ্গে মা।
মা: তো ওকে বাসায় আসতে বল। এতক্ষণ ফোনে কথা না বলে বাসায় এলেই হয়।
সোনিয়া: না মা, ও আজকে খুব ব্যস্ত। বাসায় আসার সময় নেই।
রতনকে দেখা গেল মুখ গোমড়া করে বসে থাকতে।
বন্ধুরা জিজ্ঞেস করল, ‘কী হলো রতন? মন খারাপ কেন?’
রতন বলল, ‘আর বোলো না। আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিতে পারছি না, এবারের ছুটিটা আমরা দুজন কোথায় কাটাব। ছুটির দিনগুলো একটু আয়েশ করে কাটাতে চাই। আমি যেতে চাইছি থাইল্যান্ডে, আমার স্ত্রীও থাইল্যান্ডেই যেতে চায়!’
উকিল বলছেন আসামিকে, ‘এবারের মতো তোমাকে বেকসুর খালাস পাইয়ে দিলাম। কিন্তু এখন থেকে পাজি লোকজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে।’
আসামি: অবশ্যই স্যার। আমি অবশ্যই আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব।
স্ত্রী: আমার ধারণা, তুমি আমার চেয়ে ফুটবল খেলা বেশি ভালোবাসো।
স্বামী: দুঃখ কোরো না প্রিয়তমা। তোমাকে আমি ক্রিকেটের চেয়ে বেশি ভালোবাসি।
জাহাজ থেকে বলা হলো ডুবুরিকে, ‘জলদি উঠে এসো!’
ডুবুরি: কেন? কোনো সমস্যা?
: হু। আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে!
স্ত্রী: এত দিন বাপের বাড়িতে থেকে সাত দিন পর আমি বাড়ি ফিরলাম। তোমার কি আমাকে কিছুই বলার নেই? গত কদিনে আমাকে বলার মতো কোনো কথাই জমা নেই?
স্বামী: আছে—‘ধন্যবাদ’।
সংগ্রহ: মো. সাইফুল্লাহ