বিবিধ রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিধ রঙ্গ
বিবিধ রঙ্গ


একগাদা ওষুধের নাম লিখে দিয়ে ডাক্তার বললেন রোগীকে, ‘মাথাব্যথা শুরু হওয়ার ঠিক ১৫ মিনিট আগে ওষুধগুলো খাবেন।’



প্রেমিকা: তুমি ১ নম্বর বেকুব।
প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন।
প্রেমিকা: কে বলেছে তোমাকে এ কথা?
প্রেমিক: কেন? তুমি বলেছ!
প্রেমিকা: আমি বলেছি, আর তুমি আমার কথা বিশ্বাস করেছ?
প্রেমিক: হুঁ, করেছি।
প্রেমিকা: উফ্! তুমি আসলেই ১ নম্বর বেকুব।
প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন!


এক পকেটমার বলছে আরেক পকেটমারকে, ‘তুই যে একটু আগে “হ্যাললো...” বলে এক লোককে খুব আন্তরিকভাবে জড়িয়ে ধরলি, সে কে? নাম কী তার?’

: কী যেন! আমি কি নাম জানি নাকি? দেখি, তার মানিব্যাগে নিশ্চয় পরিচয়পত্র আছে।


পার্টি অফিসে হাজির হয়ে হাসিমুখে বললেন শরিফুল, ‘আমি পার্টিতে যোগ দিতে চাই, রাজনীতি করতে চাই। কীভাবে শুরু করতে পারি, বলুন তো?’
ভিড়ের মধ্য থেকে একজন উত্তর দিল, ‘একজন মানসিক রোগের চিকিৎসকের সঙ্গে দেখা করে শুরু করতে পারেন।’

: এই যে শুনছেন, আশপাশে কোনো পুলিশ অফিসারকে দেখেছেন?
: না তো!
: তাহলে জলদি যা আছে সব বের করুন!


মন্ত্রী আসছেন! বহু লোক জড়ো হয়েছে রাস্তার দুই পাশে। সবার হাতে ফুল, বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড। এমন সময় এক বৃদ্ধকে দেখা গেল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। প্ল্যাকার্ডে লেখা, ‘ধন্যবাদ, মন্ত্রী মশাই। আপনি আমার শৈশবটা সুন্দর করেছেন।’
লোকজন জিজ্ঞেস করল, ‘কী দাদু, আপনি এ কী লিখে এনেছেন? সবাই জানে, আপনি যখন ছোট ছিলেন, তখন ওই মন্ত্রীর জন্মই হয়নি।’
বৃদ্ধ বললেন, ‘সে জন্যই তো তাঁকে ধন্যবাদ দিচ্ছি!’


হাসতে হাসতে আদালত থেকে বেরিয়ে আসছিলেন বিচারক।
এক সহকর্মী জিজ্ঞেস করলেন, ‘ঘটনা কী? হাসছেন কেন?’
বিচারক বললেন, ‘হা হা হা! এই মাত্র দারুণ মজার একটা গল্প শুনে এলাম।’
: তাই নাকি? বলুন তো গল্পটা, শুনি।
: মাথা খারাপ? এই গল্প বলার জন্য একটু আগে আমি তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছি।


মন্টিকে ধমক দিয়ে বললেন শিক্ষক, ‘এই! ক্লাসে ঘুমাচ্ছ কেন?’
মন্টি: ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে যায়!
শিক্ষক: তো বাকিরা কেউ ঘুমাচ্ছে না কেন?
মন্টি: কারণ, ওরা আপনার কথা শুনছে না!
সংগ্রহ: মো. সাইফুল্লাহ