বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা ১৪ আগস্ট পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল পাল। আর্থিক বিবরণী পাঠ করেন কৌশিক দাশ। এতে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। তাপস দাশের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গুরুপদ পালিত, দুলাল মজুমদার, বাসনা মুহুরী, হৃশীকেশ শীল, সুজিদ দাশ, জুয়েল দাশ, ওম প্রকাশ ধর, সৌরদ্বীপ খাস্তগীর প্রমুখ।
শেষে উজ্জ্বল কুমার দেবকে সভাপতি ও পূজন সাচী দত্তকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি এবং স্বামী শক্তিনাথানন্দ মহারাজের সমন্বয়ে ১১ সদস্যের গভর্নিং বডি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।