বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি পরিষদের সভাপতি সুজিত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নগরের রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দ। পূজন সাচী দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য দেন তাপস হোড়, দুলাল কান্তি মজুমদার, ড. রতন ধর, ড. পীযূষ দত্ত, তুষার কান্তি চৌধুরী, ড. উজ্জ্বল কুমার দেব প্রমুখ। সভায় ড. সুজিত দাসকে সভাপতি এবং অ্যাডভোকেট রুবেল পালকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।