বিবেকে চলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবেক যে ভালো-মন্দ বুঝিয়ে দেয়, তা নিয়ে কোনো দ্বিমত নেই।তবে যা নিয়ে দ্বিমত সব সময়ই ছিল এবং এখনো আছে, তা হলো ভালো কোনটা আর মন্দ কোনটা। ভালোভাবে খেয়াল করলে দেখবেন, এই বিবেকের মধ্যেও গোলমাল আছে। আপনার একটা জিনিসকে ভালো লাগতে পারে, তবে সেটা যে আসলেই ভালো তার কোনো গ্যারান্টি নেই। মানুষ যখন নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তখন সে নিজে বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। নিজেকে মুক্ত করতে চায় বিবেকের দংশন থেকে। এ রকম একজন হচ্ছে হ্যামিলটন। যে একজন সাধারণ সৈনিক হয়েও বিবিকের তাড়নায় নিজেকে মুক্ত করতে চায় ধনকুবেরদের লালসার হাত থেকে। যারা বিভিন্ন ধরনের হিংস্র পরিকল্পনা করে ইউনিয়ন ও কনফেডারেল আর্মি ধ্বংস করার। আর এভাবেই গড়ে উঠেছে ড্যামনেশন গেমসের কাহিনির প্রেক্ষাপট। শুটিং গেমস হলেও গেমসের বেশ কিছু অন্য রকম মজা রয়েছে। গেমসে মজার কিছু যানবাহন রয়েছে। যেমন—রেলগাড়ি আছে, সেই প্রাচীন আমলের মতো। যেখানে রেলগাড়ি চলবে জেমসে ওয়াটের আবিষ্কার করা বাষ্পীয় ইঞ্জিন দিয়ে। কিন্তু তারও অনেক কেরামতি ক্ষমতা আছে—সে দেয়াল বেয়ে উঠতে পারে। নানা রকম কলাকৌশল দেখাতে পারে। গেমসে পিস্তল, সাব-মেশিনগান, শটগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে; যা দিয়ে নিঃশব্দে কাজ শেষ করতে পারবে গেমার, আর সেই সঙ্গে রয়েছে নেতৃত্ব দেওয়ার কাজটি। এর গ্রাফিক্স এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় এর মধ্যে হারিয়ে যাওয়া যাবে নিবিড়ভাবে। কারণ, মনে হবে যেন আপনি নিজেই গেমটির চরিত্র। এর ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির থ্রিলিং সাউন্ড যোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে গেমসটি খেলার জন্য খুবই আনন্দদায়ক।যা যা প্রয়োজনপ্রসেসর: উইন্ডোজ এক্সপি/ভিস্তা র‌্যাম: ১ গিগাবাইট। ভিডিও কার্ড: ২৫৬ মেগাবাইট থ্রিডি গ্রাফিক্স কার্ডডাইরেক্ট এক্স ৯.০ সাপোর্টেড। হার্ডডিস্ক ১০ গিগাবাইট খালি জায়গা।সিডি রম: ১৬ এক্স অথবা দ্রুতগতিসম্পন্ন