বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট শিবির ২৮ ফেব্রুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ও জেলা ইউনিটের আয়োজনে পাঁচ দিনের পঞ্চম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট শিবির ২৮ ফেব্রুয়ারি থেকে নগরের শারীরিক শিক্ষা কলেজে শুরু হবে। এ উপলক্ষে শিবিরের লোগো উন্মোচন ও শিক্ষক সম্মেলন সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য এইচ এম সালাউদ্দিন, সাফকাত জাহান, মঞ্জুরুল হক, মহসিন উদ্দীন চৌধুরী, আনোয়ার আজম, সৈয়দ আদনান হোসেন, প্রাক্তন যুব প্রধান কাজী তৌফিকুল আজম, জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুর রশিদ, সিটি ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা নুরুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, এই িশবির যুব সদস্যদের দক্ষ ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ত্বরান্বিত হবে যুব কার্যক্রম। বিভিন্ন কর্মশালার মাধ্যমে সদস্যরা জ্ঞান আহরণ করতে পারবেন এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে। বিজ্ঞপ্তি