বিভাগীয় শিশু নাট্যোৎ সব
মামা পাকিস্তানি মিলিটারি। রাজাকার ভাগনেকে নিয়ে বহুদিন পর ফিরে আসে বাংলা মুলু্লকে। স্মৃতিচারণা করে একাত্তরের কৃতকর্মের। পুনর্দখল নিতে চায় বাংলার ভূমি। মুক্তিযোদ্ধা দামালের আত্মারা তাই ছুটে আসে। ওদের প্রতিহত করে নতুন প্রজন্মের হাতে আবার তুলে দেয় বাংলাদেশের পতাকা। বাংলার মাটিতে সেই পতাকা পতপত করে ওড়ে। স্বপ্নরা জেগে উঠে ফের মুক্তির আনন্দে নতুন দিনের পথচলায়।ড. সৌরভ শাখাওয়াত রচিত এবং এম মাহমুদ নির্দেশিত এদের চিনে রাখুন নাটকের দৃশ্য এটি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ শিশু একাডেমী ৯ ও ১০ সেপ্টেম্বর জেলা শিশু একাডেমী মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে শিশু নাট্যোৎ সবের আয়োজন করে। এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কিড্স কালচারাল ইনস্টিটিউটের প্রযোজনা এদের চিনে রাখুন পরিবেশিত হয় ১০ সেপ্টেম্বর। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে সুজা, দেবদূত সুনতু শানতু, নদী, সাকিল, সাকলাইন, রবিন, শাফিন প্রমুখ।৯ সেপ্টেম্বর উৎ সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজি, ম. সাইফুল ইসলাম, সাবরিনা সুলতানা ও দীপক চৌধুরী। সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।