বিভাসের কবিতার আসর
‘মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যুঞ্জয়’ শিরোনামে বিভাস আবৃত্তিচর্চাকেন্দ্রের কবিতাসন্ধ্যা গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। একাত্তরের শহীদদের স্মরণে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে বিকেল পাঁচটায় বিভাসের এই কবিতার আসর শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের সাবেক ডিন গাজী সালেহউদ্দিন। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশনা করেন বিভাসের সদস্য মুরাদ খান, গৌরী নন্দিতা, নারজুমা শিরিন, সাজন ভৌমিক, রাকিব হাসান, পূজা দাশ, সাইফুল ইমন, রাকিবুল হাসান, মেহেদী হাসান ও তৃষ্ণা দেব। বৃন্দআবৃত্তি পরিবেশন করে বিভাস আবৃত্তিচর্চাকেন্দ্র, আমন্ত্রিত সংগঠন প্রমা আবৃত্তি সংগঠন, নির্মাণ আবৃত্তি অঙ্গন, চট্টগ্রাম আবৃত্তিচর্চাকেন্দ্র, সুচয়ন ললিতকলা কেন্দ্র ও কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চাকেন্দ্র। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাস আবৃত্তিচর্চাকেন্দ্রের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সেলিম। বিজ্ঞপ্তি।