বিভিন্ন ইস্যুতে তাঁরা কয়েকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিট রমনিকরপোরেট আয়কর কমাবেন। অর্থনীতির ওপর ওবামা প্রশাসনের আরোপ করা ‘নিয়ন্ত্রণের পাহাড়’ সরিয়ে দেবেন। বাতিল করবেন ওবামার গরিবমুখী স্বাস্থ্য সংস্কার, যদিও নিজের অঙ্গরাজ্যে এ ধরনের স্বাস্থ্য কর্মসূচি নিয়েছেন। অভিবাসন নিয়ন্ত্রণ করতে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণা করবেন এবং পাঠ বিরতির মতো যেসব সুযোগ অভিবাসীদের আকৃষ্ট করে তা বন্ধ করে দেবেন। ‘উপায়ান্তর না থাকলে’ বিদেশে সামরিক হস্তক্ষেপের পক্ষে। সমকামী বিয়েবিরোধী কেন্দ্রীয় আইনের পক্ষে। অঙ্গরাজ্যগুলোকে গর্ভপাত বন্ধের ক্ষমতা দিতে চান।রন পলভারসাম্যহীন বাজেটের বিরোধিতা করবেন। যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণের সীমা বাড়াবেন না। কেন্দ্রীয় বাজেট ১ ট্রিলিয়ন ডলার কমাবেন। ওবামার স্বাস্থ্যসেবা কর্মসূচি বাতিল করে বিষয়টিকে চিকিৎসা ব্যয় সঞ্চয়ের সঙ্গে ডাক্তার ও রোগীদের বোঝাপড়ার ওপর ছেড়ে দেবেন। যুক্তরাষ্ট্রে জন্ম হলেই নাগিরকত্ব পাওয়ার বিধান বাতিল করবেন। ইরানের ব্যাপারে প্রতিদ্বন্দ্বীদের উদ্বেগকে যুক্তরাষ্ট্রকে আরেকটা যুদ্ধে ঠেলে দেওয়ার পাঁয়তারা বলে আখ্যা দিয়েছেন। অঙ্গরাজ্যগুলোকে গর্ভপাত নিষিদ্ধ করার সুযোগ দেওয়ার পক্ষে।জন হান্টসম্যানআয়কর রেয়াতের বর্তমান পদ্ধতি বাতিল করবেন। ব্যক্তি ও করপোরেট করের হার কমাবেন। ওবামার স্বাস্থ্যসেবা বাতিল করে বিকল্প বের করতে গভর্নরদের সঙ্গে বৈঠক করবেন। মনে করেন যুক্তরাষ্ট্রে থাকা এক কোটি ২০ লাখ অবৈধ অভিবাসীর সবাইকে বহিষ্কার করা বাস্তবানুগ হবে না। আফগানিস্তানে মার্কিন অভিযান তাঁর মতে ভ্রান্ত পরামর্শপ্রসূত। ‘ঠান্ডামাথায়’ বিদেশে মার্কিন কর্মকাণ্ডের মূল্যায়নের পক্ষে। সমকামীদের সিভিল ইউনিয়ন সমর্থন করেন কিন্তু প্রচলিত বিয়ের জোরালো সমর্থক। গর্ভপাতের ওপর সাংবিধানিক নিষেধাজ্ঞার পক্ষে।নিউট গিংরিচবুশ আমলের ব্যক্তিক আয়কর হ্রাসকে স্থায়ী করবেন। করপোরেট আয়কর কমাবেন। ওবামার স্বাস্থ্যসেবা বাতিল করে ট্যাক্স বেনিফিট চালু করবেন, যাতে নাগরিকেরা বেসরকারি স্বাস্থ্যবিমার ব্যয় মেটাতে পারে। অভিবাসন নিয়ন্ত্রণে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘১০০ শতাংশ’ নিয়ন্ত্রণের পক্ষে। ইরানের পরমাণু কর্মসূচি বানচালে সম্ভাব্য সর্বোচ্চসংখ্যক গোপন অভিযান চালাতে চান। বৃদ্ধ ও দুর্বলদের ‘রাষ্ট্রের অবিচার’ থেকে রক্ষা করবেন।