বিভিন্ন দেশের নামকরণের ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরি
এ দেশের মানুষ সব সময় ক্ষুধার্ত থাকত। কখনোই তাদের পেট ভরত না। এ জন্যই দেশটির নাম রাখা হয়েছিল হাঙ্গেরি।
শ্রীলঙ্কা
দুনিয়ার সবচেয়ে সুন্দর মরিচ পাওয়া যেত এখানে। মরিচের সৌন্দর্যে মুগ্ধ হয়েই নামীদামি পর্যটকেরা দেশটির নাম দিয়েছেন শ্রীলঙ্কা।
মরক্কো
এ দেশের লোকজন সকালে ঘরের সামনে মোরগ বেঁধে রাখত। কিন্তু বিকেলে এসে সেটা আর খুঁজে পেত না। তখন তারা মোরগ খুঁজতে খুঁজতে বলত, ‘আমার মোরগ কো! আমার মোরগ কো!’ কান ঝালাপালা করা সে কথা শুনতে শুনতেই সবাই মিলে দেশটির নাম রেখে দিল মরক্কো।