বিভিন্ন দেশের নামের অর্থ ও বাক্য রচনা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নেপাল = পাল টানাও। বাক্য রচনা = নৌকায় বাতাস লাগছে, নে পাল নে পাল। জার্মানি = টাকার বয়াম। বাক্য রচনা = আমার টাকা বের করতে যদি জার্মানি ভাঙতে হয়, তবে তা-ই সই। ইটালি = ইটাওয়ালি (ইট বিক্রেতা) বাক্য রচনা = সিমেন্টের দোষে দেয়াল ভাঙল, তুই ইটাওয়ালিরে পিটাইলি কেন? তাইওয়ান = তাই ওয়ান। বাক্য রচনা = পড়াশোনা ঠিকমতো করি নাই, তাই ওয়ান পাইছি? ঘানা = ঘা না। বাক্য রচনা = আবুলের হাতে এমনি দাগ পড়ছে, এইটা ঘা না। সুইডেন = সুঁই দেন। বাক্য রচনা = দোকানদার মামা, একটা সুঁই দেন, আম্মা কাঁথা সিলাইব। মরক্কো = মোরগ কই? বাক্য রচনা = আধা ঘণ্টা আগে অর্ডার দিছি, আমার মোরগ কো? ডেনমার্ক = মার্ক (নম্বর) দেন। বাক্য রচনা = স্যার, আমার যা মনে আসে লিখছি, এইবার আপনি অনুমান কইরা দেন মার্ক। মঙ্গোলিয়া = মন গলিয়া। বাক্য রচনা = ছেলেটাকে দেখিয়া মেয়েটার মন গলিয়া গেল। পানামা = পা নামা বাক্য রচনা = মুরব্বির সামনে পা তুইলা বসছোস, কত বড় সাহস! পা নামা! শ্রীলঙ্কা = সুন্দর মরিচ বাক্য রচনা = বইসা বইসা শ্রী লঙ্কা দেখলে হইবো! ভাত খা। থাইল্যান্ড = ঊরুর অংশ বাক্য রচনা = আমার থাইল্যান্ডে একটা পিঁপড়া কামড়াইছে, উফ্ কী যে যন্ত্রণা! নাইরোবি = সূর্য নাই। বাক্য রচনা = চাঁদ দেখে মন হয় কবি, রাতের বেলায় নাইরবি। ইন্ডিয়া = দিয়ার মাঝে। বাক্য রচনা = পড়াশোনা ভালো লাগে না, আমি তো ইন দিয়ায় হারিয়ে গেছি। সুদান = জুতা দান করা। বাক্য রচনা = গরু মেরে সু দান! ব্রুনাই = ভ্রু নাই। বাক্য রচনা = মেয়ের তো ভ্রু নাই, প্লাক করব কী? চায়না = চায়ে না। বাক্য রচনা = আমার শরবতে যত ইচ্ছা চিনি দাও, কিন্তু চায় না। কানাডা = দৃষ্টি প্রতিবন্ধী। বাক্য রচনা = তোরে নিয়া বিরাট সমস্যা, দিনের বেলায় তো কিছু দেখোস বুঝলাম, রাতে তো কানাডা। ভুটান = মাটির টান। বাক্য রচনা = বিদেশে ছিলাম, এবার ভূ-টানে বাড়ি যাচ্ছি।