বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।সব বিভাগের নৈর্ব্যক্তিক পরীক্ষা সকাল ১০টা এবং স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছুদের জন্য মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা বিকেল দুইটা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর। ভর্তি সমপর্কিত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd)|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১০ অক্টোবর। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক থেকে খুদেবার্তার মাধ্যমে ১৬২২২ নম্বরে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। চবিতে আটটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক প্রতিটি পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য সময় দেওয়া হবে এক ঘণ্টা। এবার প্রথমবারের মতো প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।পরীক্ষার সময়সূচিআগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদের (এ-ইউনিট) এবং বেলা আড়াইটায় বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের (এফ-ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নভেম্বর রোববার সকালে জীববিজ্ঞান (এইচ১-৩ ইউনিট) অনুষদ ও বিকেলে সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের (জি-ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষার্থীদের মধ্যে ব্যবসায় শিক্ষা (সি১) গ্রুপভুক্তদের এবং বিকেলে বিজ্ঞান ও মানবিক (সি২, সি৩) গ্রুপভুক্তদের পরীক্ষা হবে। ২৯ নভেম্বর সকালে কলা ও মানববিদ্যা অনুষদের (বি১-ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর সকালে সমাজবিজ্ঞান (ডি১, ডি২ ও ডি৩) অনুষদ এবং বিকেলে কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত (বি২-বি৫) চারুকলা, নাট্যকলা, আরবি ও ইসলামিক স্টাডিজ এবং প্রাচ্য ভাষায় ভর্তি হতে ইচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর সকালে আইন অনুষদের (ই-ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।