বিভিন্ন বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

নবপণ্ডিত বিহার: বিশ্বের থেরবাদী বৌদ্ধজগতে কঠিন চীবর দনোৎসব একটি জাতীয় উৎসব। মাসব্যাপী কঠিন চীবর দানোৎসবের মধ্য দিয়ে বৌদ্ধরা বুদ্ধের আদর্শ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল থাকার অঙ্গীকার করেন।

২৫ অক্টোবর নগরের কাতালগঞ্জে নবপণ্ডিত বিহারে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন সুনন্দ মহাথের, বিমলানন্দ মহাথের, অভয়ানন্দ মহাথের। আলোচনায় অংশ নেন অধ্যাপক সুমেধানন্দ থের, ড. প্রিয়দর্শী থের, সুমন পাল থের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রণব কুমার বড়ুয়া, সিনি-য়র সহসভাপতি পিআর বড়ুয়া,সিনি- য়র যুগ্ম মহাসচিব বিকিরণ প্রসাদ বড়ুয়া, ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, সলিল বিহারী বড়ুয়া, পুর্ণেন্দু বিকাশ বড়ুয়া, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া ও ড. ধর্মসেন মহাথেরর। বাণী পাঠ করেন শোনান প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।

অনুষ্ঠান শেষে গীতিনৃত্য আলেখ্য ‘নিরন্তর বুদ্ধ প্রণাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।

সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার: রাঙ্গুনিয়া থানার সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে ২৩ ও ২৪ অক্টোবর শততম কঠিন চীবরদান উদ্যাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার শরৎ কে ওয়ারেগোদা। বিশেষ অতিথি ছিলেন উপসংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবির।

ভদন্ত ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুগত তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈকত তালুকদার ও রনেল তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন শততম কঠিন চীবরদান উদ্যাপন পরিষদের সচিব সুপায়ন তালুকদার। বিজ্ঞপ্তি।

বাহারছড়া বৌদ্ধবিহার: কক্সবাজার শহরের বাহারছড়া বৌদ্ধবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান ২৬ অক্টোবর বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের।

প্রধান অতিথি ছিলেন রামু প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের। সদ্ধর্মদেশনা দেন রামুর সত্যপ্রিয় বিদর্শন সাধনাকেন্দ্রের পরিচালক প্রজ্ঞাবোধি থের, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ করুণাশ্রী থের, সীমাবিহারের উপাধ্যক্ষ শীল প্রয় থের এবং পাহাড়তলী উকুশল্ল্যা বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় থের, সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু।

প্রকৌশলী সুমন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সহসভাপতি নিরঞ্জন বড়ুয়া, প্রবীর বড়ুয়া, রবীন্দ্রনাথ বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া, দীপায়ন কুমার বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, রাজু বড়ুয়া, শ্যামল বড়ুয়া প্রমুখ।

—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার