বিভিন্ন রকমের কনফেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কোনো কৃতকর্ম অন্য কারও কাছে স্বীকার করাই কনফেশন। অনেক বড় বড় রুই-কাতলা টাইপের ব্যক্তিও কনফেশন করতে বাধ্য হন। তা ছাড়া কিছুদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে চলছে কনফেশনের ছড়াছড়ি। সুযোগ পেলে হয়তো অনেকেই কনফেশন করে ফেলবেন। সমাজে বসবাসকারী কিছু মানুষের কনফেশনগুলো জানাচ্ছেন আশিকুর রহমান জনগণের কনফেশনপ্রিয় নেতা, সামনে আপনাকে যতই সালাম দিই না কেন, পেছনে আপনাকে গালি দেওয়াই আমাদের কাজ। আপনার কৃতকর্মের কারণে আপনার প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যদিও তা কখনোই স্বীকার করিনি। যতই মিষ্টি কথা বলে কনফেশন করেন না কেন, এইবার আমাদের ভোট অন্য মার্কায় পড়ছে।রাজনৈতিক নেতার কনফেশনপ্রিয় জনগণ, অনেক সময় অনেক মিথ্যা কথা বলতে হয়, কিন্তু সবই প্রয়োজনের খাতিরে। কত দিন যে আপনাদের ধোঁকা দিয়েছি, তার ইয়ত্তা নেই। ক্ষমতায় গিয়ে আপনাদের সম্পদগুলোই কুক্ষিগত করি। তবে মনে করবেন না যে আমি আপনাদের ভালোবাসি না। সব সময় মনে না থাকলেও নির্বাচনের আগে ঠিকই আপনাদের কথা মনে পড়ে। কারণ আপনাদের ভোট ছাড়া যে আমাদের জীবনটাই অচল। তাই এইবারের মতো মাফ করে দিয়ে ঠিক সময়ে ভোটটি আমাকেই দিন।সন্ত্রাসীর কনফেশনপুলিশ স্যার, আমাকে এত টর্চার করলেন, কিন্তু সত্য কথা হলো, আমি একটাও সত্য কথা বলিনি। তা ছাড়া সেদিন পেছন থেকে আমি ইট ছুড়েছিলাম আপনাদের দিকে, খেয়াল করেননি হয়তো। ইদানীং আমার কর্মকাণ্ডের জন্য আপনাদের ঘুম হারাম, কিন্তু আমি নিরুপায়। আর টাকা বেশি নিয়েছেন সেটা ব্যাপার না, পাবলিকের কাছ থেকে আদায় করে নেব। যাই হোক, পারলে মাফ করেন আমাকে।শিক্ষকের কনফেশনছাত্ররা, আমি স্বীকার করছি প্রশ্ন কঠিন করে একটু অবিচার করে ফেলেছি। আর তার চেয়েও বড় ভুল হয়েছে খাতায় নম্বর কম দিয়ে। বোঝোই তো, সংসারে কত ঝামেলা লেগে থাকে। তা ছাড়া ক্লাসে আমি একটু বেশি চিৎকার করি। আসলে মাঝে মাঝে পড়া নিজেই ভুলে যাই বলে একটু চিৎকার করতে হয়। যদিও শিক্ষক হিসেবে এগুলো কোনো দোষের না, তবুও কনফেশনটা করে রাখলাম।প্রেমিকের কনফেশননাদিয়া, ভুল বুঝো না আমাকে তুমি। আমি শুধু তোমাকেই পছন্দ করি। সেদিন যে মেয়েটার সঙ্গে দেখেছিলে, সে আমার ছোটবেলার বান্ধবী। একদিন ডেটিংয়ে যাওয়ার শখ করেছিল বলে নিয়ে এসেছিলাম। তা ছাড়া গতকাল রাতে জেসমিনের সঙ্গে কথা বলার ব্যাপারটাও স্বীকার করছি। সত্যি বলছি, ওর সঙ্গে শুধু ক্লাসের পড়ার ব্যাপারে কথা হয়েছে। আর হ্যাঁ, কনফেশন যখন করতে এসেছি, তাই বলেই ফেলি, তুমি ছাড়া আগেও আমার দুটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল; কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছে। এগুলো ছাড়া আমার জীবনে আর কোনো ঘটনাই নেই।বিরোধী দলের কনফেশনসরকারি দল, জানি দেশ চালানো এত সহজ নয়, তবু ইচ্ছে করেই আমরা আপনাদের অসহযোগিতা করি। সংসদে যাওয়ার তো প্রশ্নই আসে না। আর নিয়মিত হরতাল না দিলে দলের নেতা-কর্মীদের কাছে মুখ দেখানোই দায় হয়ে পড়ে। আর আমরাও রাজনৈতিক কারণেই যেখানে-সেখানে আপনাদের কঠোর সমালোচনা করি। যাই হোক, আজকে সুযোগ পেয়ে কনফেশনটা সেরেই ফেললাম।প্রেমিকার কনফেশনসাকিব, মন খারাপ কোরো না। সেদিন যে ছেলেটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, সে আমার কাজিন না, আমার বর্তমান প্রেমিক। নাম হাসান। হাসানের অবস্থা তোমার চেয়ে ভালো বলে ওর সঙ্গে সম্পর্ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আর কিছু বলব না। খালি এইটুকু জেনে রাখো, তোমার কাছে কনফেশন করছি, এটাই তোমার সৌভাগ্য।ছাত্রদের কনফেশনস্যার, আমাদের মাফ করবেন। ক্লাসে আমরা আপনাকে বড্ড বেশি জ্বালাই। আপনার চোখের আড়াল দিয়ে যত রকম বদমাশি করা সম্ভব, তার সবটাই করার চেষ্টা করি। একমাত্র আপনার ক্লাসেই নিয়মিত প্রক্সি দিই আমরা। আপনার নামে দেয়ালে চিকা মারা, সেটা আমাদেরই কুকীর্তি। সামনে পরীক্ষা, তাই কনফেশনটা করে রাখলাম সবাই।সরকারি দলের কনফেশনবিরোধী দল, আমরা-আপনারা প্রায় একই। তবু ক্ষমতা দেখানোর জন্য আপনাদের ওপর মাঝে মাঝে দমন-পীড়ন চালাতে হয়। দু-একজন বড় বড় নেতাকে জেলে ঢোকাতে হয়। পুরোনো মামলাগুলো চালু করতে হয়, দিতে হয় নতুন মামলা। আর আপনাদেরকে লাঠিপেটার জন্য তো বিশেষ আদেশ দেওয়াই থাকে। এগুলো সবই করতে হয় রাজনৈতিক স্বার্থ দেখে। তাই অনুরোধ থাকল, আমাদের কনফেশনটা রাজনৈতিকভাবেই নেবেন।