বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য দেন মেজর জেনারেল সাব্বির আহমেদ
ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য দেন মেজর জেনারেল সাব্বির আহমেদ

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। নিয়মিত খেলাধুলা ও পড়ালেখার চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে।
গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসের অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ এ কথা বলেন।
এ বছর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩৬তম আসর বসেছিল। বিকেলে নানা রঙের বেলুন উড়িয়ে মেজর জেনারেল সাব্বির আহমেদ সমাপনী আয়োজনের উদ্বোধন করেন। এরপর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে ও শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে দর্শক মাতায়। আয়োজনের শেষভাগে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অতিথিরা বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাবর, তারেক ও নজরুল—এ তিন হাউসে বিভক্ত হয়ে মেতে ওঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাবর হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৫০, ৭০, ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, যোগাযোগ দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ ও দীর্ঘ লাফ প্রতিযোগিতাসহ মোট ৬১টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২৭ জানুয়ারি এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কর্নেল আ স ম রফিকুল ইসলাম।

কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন

কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইকেন্দ্রিক হলে চলবে না, মানবিক গুণাবলির বিকাশ ও জাতীয় লক্ষ্য অর্জনে শিক্ষা সহায়ক হওয়া উচিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমেনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোকতার আহমদ ও জোবাইদা আকতার।
সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রাত ও দিবা শাখার ছাত্ররা কর্ণফুলী, মাতামুহুরী, বাঁকখালী ও নাফ নদী হাউসে বিভক্ত হয়ে অংশ নেয়। এতে প্রাতঃ শাখায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁকখালী হাউস ও দিবা শাখায় মাতামুহুরী হাউস। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।  নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।
কুসুমকুমারী উচ্চবিদ্যালয়ে শিক্ষা ও সংস্কৃতি সপ্তাহ
জামালখান কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক শিক্ষা ও সংস্কৃতি সপ্তাহ ২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ। অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ। সভায় বক্তব্য দেন এম লোকমান উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক সুধীর কুমার রায় প্রমুখ। এরপর অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা দেওয় হয়। সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।