বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম ফিল্ড কো-অর্ডিনেশন কার্যালয়ের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গত ৩০ জানুয়ারি চট্টগ্রামের বিভিন্ন স্থানে ২৫০ জন গরিব দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশরাফুন্নেসা, দেবরঞ্জন পাল, মো. মশিউর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ। রাউজান ক্লাবরাউজান ক্লাবের উদ্যোগে সম্প্রতি শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আবদুন নূর। উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস, নাজিম উদ্দিন, সৈয়দ অহিদুল আকবর, মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ। ছাত্রলীগনগর ছাত্রলীগ ও ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগ নেতারা নগরে ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। গত ৩১ জানুয়ারি জিইসি মোড়সহ আশপাশের সড়কে ভাসমান মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খোরশেদ আহমেদ, হাবিবুর রহমান, আবদুর রাজ্জাক, আলী রেজা, ইউসুপ মিনার প্রমুখ।