বিভিন্ন সংগঠনের বৃত্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবিকাশকেন্দ্র শিশুদের পাঠশালার উদ্যোগে সম্প্রতি নগরের রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগর এলাকার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর দুশতাধিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। কেন্দ্র পরিদর্শন করেন সাংবাদিক জহুরুল ইসলাম, রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন তালুকদার, শিশুদের পাঠশালার কো-চেয়ারম্যান উত্তম কুমার দত্ত, চন্দন বিশ্বাস প্রমুখ। আগামী ১৩ ফেব্রুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি।হোসাইন মেম্বার স্মৃতি বৃত্তি: পশ্চিম পটিয়া শিকলবাহা ইউনিয়ন পরিষদের সদস্য মরহুম মুহাম্মদ হোসাইন মেম্বার স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্প্রতি পটিয়া জে চৌধুরী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। এতে প্রথম-পঞ্চম শ্রেণীর ৬৪২ জন ছাত্র অংশ নিয়েছে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য সৈয়দ জামাল আহমদ, মহিউদ্দিন আহমদ, মিলন কান্তি দাশ, মু. ওসমান হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।