বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ (স্বাহোচিপ) চট্টগ্রাম শাখার উদ্যোগে ১৯ জানুয়ারি শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাহোচিপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খোদেজা খুরশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি গোপাল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রবীর কান্তি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কান্তি ধর প্রমুখ।বঙ্গবন্ধু সৈনিক লীগ: বঙ্গবন্ধু সৈনিক লীগ ডবলমুরিং শাখার উদ্যোগে নগরের কামাল গেট এলাকায় ১৭ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি এইচ এম কাজল। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মাসুদ, আনিসুর রহমান, ইকবালুল আলম, জাহাঙ্গীর আলম, নুর হোসেন, মো. সেলিম, লোকমান খান প্রমুখ।বার্জার পেইন্টস: বার্জার পেইন্টসের উদ্যোগে নগরের শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে ১৮ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বার্জার চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ নাসিম ও চট্টগ্রাম বিক্রয়কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।