বিভিন্ন স্থানে বন্ধুসভার কমিটি গঠন
ঘোষিত হয়েছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার ২০১৭ সালের কার্যকরী কমিটি। ৭ জানুয়ারি বিকেলে নগরের হিলভিউ আবাসিক এলাকার বন্ধুসভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়।
বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সাবেক সভাপতি মিনহাজ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিগত বছরের কর্মকাণ্ড ও সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন বন্ধুরা। আয়োজনের শেষ দিকে ফাহিম উদ্দিনকে সভাপতি ও জাকিয়া কবিরকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের ২০১৭ সালের চট্টগ্রাম বন্ধুসভার কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহসভাপতি হিসেবে শিহাব জিশান ও পল্লবী খাস্তগীর দায়িত্ব পেয়েছেন। এ ছাড়াও মনোনীত ব্যক্তিরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও নুরুদ্দীন আকবর, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম তানভীর, উপসাংগঠনিক সম্পাদক অদিতি মজুমদার, অর্থ সম্পাদক এম এ রাজ্জাক, দপ্তর সম্পাদক মোফাচ্ছের হোসেন, সাহিত্য সম্পাদক বেনজির বিনতে শওকত, যোগাযোগ সম্পাদক গোলাম রাব্বানী, ক্রীড়া সম্পাদক সোহরাব ফারুকী, প্রচার সম্পাদক শাওন রায়, নারীবিষয়ক সম্পাদক তাহসীন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল চৌধুরী, পরিবেশ সম্পাদক শারমীন আহমেদ, পাঠাগার সম্পাদক লিমা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক তাহমিনা সানজিদা, অনুষ্ঠান সম্পাদক স্বস্তিকা সেন গুপ্ত, পাঠচক্র সম্পাদক জয়শ্রী মজুমদার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক তন্দ্রা বিশ্বাস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইকবাল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনতাসির আবদুল্লাহ এবং মানবসম্পদ–বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার।
পটিয়া: গান, আবৃত্তি ও কথামালার মধ্য দিয়ে গত ৩০ ডিসেম্বর প্রথম আলো পটিয়া বন্ধুসভার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পটিয়া ক্লাবের ক্রীড়া কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি বাপ্পা ঘোষ। বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হামীম রায়হান, প্রচার সম্পাদক আবু তাহের, সদস্য জাহেদুর রহমান, এনাম হোসেন, আশরাফুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন বন্ধু আসাদুজ্জামান। বাপ্পা ঘোষ শোনান সদ্য প্রয়াত গীতিকার আবদুল গফুর হালীর রচিত গান ‘সোনা বন্ধু’ ও অভিজিৎ কুমার পরিবেশন করেন ‘মধু হই হই’।
শেষে হামীম রায়হানকে সভাপতি, জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আবু তাহেরকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
ফেনী: প্রথম আলো বন্ধুসভা ফেনীর সাধারণ সভা গত ৩১ ডিসেম্বর ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জহিরুল ইসলাম। সভায় মো. জহিরুল ইসলামকে সভাপতি ও মোতাহের হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদের জন্য ২৫ সদস্যের কার্যকরী কমিটি কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি শেখ আশিকুন নবী চৌধুরী এবং এ এন এম মাখজাম হায়দার, যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন ও বেনজির তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক অমিত মজুমদার, উপসাংগঠনিক সম্পাদক সাবরিনা তাবাসসুম, নারীবিষয়ক সম্পাদক সাইরিন সুলতানা, পাঠচক্র সম্পাদক বিজয় নাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুল আলম, যোগাযোগ সম্পাদক সিয়াম বিন সোলায়মান, প্রচার সম্পাদক মো. শাহরিয়ার চৌধুরী, মানবসম্পদ–বিষয়ক সম্পাদক হাসান মো. যোনায়েদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সারাবান তাহুরা, পাঠাগার সম্পাদক নাহিদ মজুমদার, প্রশিক্ষণ সম্পাদক পিয়াম মজুমদার, অর্থ সম্পাদক তাহমিদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক কাজী মেহের জাবিন, পরিবেশ সম্পাদক তানজিন আফরোজ, ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন, অনুষ্ঠান সম্পাদক তামজিদ মজুমদার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক মেহেরুন নেছা এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আবদুল্লা আল যোবায়ের।