বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বলেছেন, ‘পরিবেশ উদ্বুদ্ধকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আমাদের নিজেদের স্বার্থেই পরিবেশ রক্ষায় আরও মনোযোগী হতে হবে।’ চাঁদেরহাটের উদ্যোগে বিনা মূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। নগরের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় ও কলেজে গত ৩০ জুলাই এ কর্মসূচি পালিত হয়। অধ্যক্ষ আনোয়ারা বেগমের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন চাঁদেরহাটের সভাপতি ইফতেখার উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন নারীনেত্রী রাহেলা জামান, নাদিয়া তাসমিন, সাইফুল ইসলাম মজুমদার, আবুল হাসনাত, ফরিদা আক্তার, ইয়াসিন আরাফাত প্রমুখ। পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন। বিজ্ঞপ্তি।সাতকানিয়া প্রেসক্লাব: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাফর চৌধুরী বলেছেন, ‘গাছ আমাদের খাদ্য ও পুষ্টি জোগায়। পুষ্টি ও পরিবেশ রক্ষার্থে অধিক হারে ফলদ গাছ রোপণ করা দরকার। আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, আনারস, কলা, নারকেল ইত্যাদি চারা রোপণ করলে এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণ করবে।’ সম্প্রতি সাতকানিয়া প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মুমিন মণ্ডল, কৃষি কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন, চেয়ারম্যান আবু তাহের, সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজউননবী। পরে প্রধান অতিথি সাতকানিয়া পুলিশ স্টেশন, অগ্নিনির্বাপণকেন্দ্র, হাসপাতাল, বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি অফিস-আদালত, পৌর ওয়ার্ড, সামাজিক ক্লাব ও শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১৫ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিনা মূল্যে বিতরণ করেন। শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সাতকানিয়া পৌর শহর ও উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।