বিভেদ ঘুচিয়েছেন বিসমিল্লাহ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন কিংবদন্তিতুল্য ভারতের প্রয়াত সানাইবাদক বিসমিল্লাহ খান। হিন্দু, মুসলমানসহ সব সম্প্রদায়ের অনুষ্ঠান শুরু হতো তাঁর সানাই দিয়ে। বাদ্যযন্ত্রটিকে তিনি নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ভারতরত্নও পেয়েছিলেন। তাঁর সানাই ছিল ভারতের ঐক্যের প্রতীক।সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের আয়োজনে ওস্তাদ বিসমিল্লাহ খানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শিল্পী স্বর্ণময় চক্রবর্তীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া। এরপর তাঁর জীবনী পাঠ করেন মৌসুমী দাশগুপ্তা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথমে ওস্তাদ বিসমিল্লাহ খানের জীবনভিত্তিক তথ্যচিত্র ‘বিসমিল্লাহ অ্যান্ড বেনারস’ প্রদর্শিত হয়। এরপর রেকর্ডে ধারণ করা তাঁর সানাই শোনানো হয়।