বিমলজ্যোতি মহাস্থবিরের হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলজ্যোতি মহাস্থবিরের হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি সভা ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাস্থবির। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার, প্রচার সম্পাদক দীপংকর ভিক্ষু, প্রচারণা পরিষদের পক্ষে প্রসেনজিৎ তালুকদার, কেবলা তালুকদার, শাকু তালুকদার, রনেল তালুকদার, সৈকত তালুকদার, পাভেল তালুকদার, সোহেল তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা ২২ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় হীরকজয়ন্তী অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।