প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে উদ্বোধন হলো কফি শপ বারিস্তা লাভাজ্জার নতুন শাখা। এখানে নানা ধরনের কফির পাশাপাশি পাওয়া যাবে কেক, ডেজার্ট, স্যান্ডউইচ ইত্যাদি মজাদার খাবারও।
৮ জুলাই সন্ধ্যায় বারিস্তার এই শাখার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মাহমুদ হুসেইন। বাংলাদেশেবারিস্তা পরিচালনাকারি প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান গাজিউল হক বলেন, ‘এখন থেকে দেশি-বিদেশি কফিপ্রেমীরা এই ব্র্যান্ডের কফি পাবেন বিমানবন্দরেই।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় ইতালি দূতাবাসের উপপ্রধান অ্যাডমন্ড ফ্যালকনি।