বিয়েবাড়ি সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ডিসেম্বর হয়ে গেল পন্ডস–নকশা বিয়ে উৎসব। ঢাকার প্যান প্যসিফিক সোনারগাঁও হোটেল হয়ে উঠেছিল যেন বিয়েবাড়ি। পানচিনি, গায়েহলুদ, বিয়ে,বৌভাতের আয়োজনে ভিন্ন ভিন্ন সাজ তুলে ধরেন মডেলরা। হাল ফ্যাশনে কেমন হচ্ছে বিয়ের সাজ–তারই এক ঝলক দেখা গেল এই আয়োজনে। বাড়তি পাওনা ছিল তারকাদের বিেয়র সাজে ক্যাটওয়াক। সেদিনের ঝলমলে উৎসব নিয়ে এবারের নকশার আয়োজন।

.
.
এসেছিলেন নির্ঝর, সুজানা, হৃদয়, আজরা, সাজিদ ও কনা
এসেছিলেন নির্ঝর, সুজানা, হৃদয়, আজরা, সাজিদ ও কনা

সকাল থেকেই দুয়ারে দাঁড়িয়ে ব্যান্ড পার্টি। মাঝে মাঝে মহড়াও দিয়ে নিচ্ছে। রঙিন কাগজ দিয়ে সাজানো ঝলমলে বিয়েবাড়ি। লোকে গমগম করছে পুরো এলাকা। গেট ধরাও হয়েছে লাল ফিতে দিয়ে। শুধু অপেক্ষা বর-কনের। কোথায় তাঁরা? ফোনে একটু পরপর জেনে নেওয়া হচ্ছে, ‘এই তো কারওয়ান বাজার সিগন্যাল পার হচ্ছি।’ ওদিকে আরেক জোড়া দম্পতি চলে এসেছেন। শেষমেশ একত্র হলেন দুজোড়া বর-কনে, হৃদয় খান-সুজানা জাফর আর আজরা মাহমুদ-দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল। ফুল ছিটিয়ে, ব্যান্ড বাজিয়ে হয়ে গেল তাঁদের আপ্যায়ন। সাদরে তাঁদের বরণ করলেন সংগীতশিল্পী কনা ও নির্ঝর। জমে উঠল বিয়েবাড়ি।
৯ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হয়ে গেল পন্ডস-নকশা বিয়ে উৎসব। বেলা ১১টা থেকেই জমে ওঠে উৎসব। বিয়ের ছবি, পোশাক, সাজ, ফুল, মিষ্টি, পান, মধুচন্দ্রিমা—সব আয়োজন নিয়েই স্টল সাজিয়ে বসেছিল দেশসেরা প্রতিষ্ঠানগুলো। দর্শকেরা ঘুরে ঘুরে দেখেন সেসব, বাড়তি পাওনা হিসেবে প্রায় সব স্টলেই ছিল নানা ছাড় ও বিশেষ সেবা। পারসোনার স্টলে সারা দিন ধরেই চলে মেহেদি পরার আয়োজন। ফারজানা শাকিলস মেকওভার স্যালনের স্টলে ছিল চোখের সাজ করানোর সুযোগ। সারা দিন ধরেই দর্শকদের মজাদার সব মিষ্টি খাইয়েছে রস, বিক্রমপুর সুইটস, প্রিমিয়াম সুইটস। ফখরুদ্দিন আর ইকবাল ক্যাটারিংয়ের স্টলে বিয়েবাড়ির মেনু চেখে দেখার সুযোগ পেয়েছেন দর্শকেরা। বিয়ের নানা প্রসাধনী নিয়ে ডালা সাজানোর আয়োজন ছিল পন্ডসের স্টলে। বিশেষ ছাড়ে বই বিক্রি করেছে প্রথমা। মেলায় বিয়ের আগেই আলোকচিত্রীর হাতে ছবি তুলে ফেলার সুযোগ ছিল। ওয়েডিং ডায়েরি রেখেছিল সেই ব্যবস্থা।
‘বিয়ের বাজার দেশেই’—এই স্লোগান নিয়ে ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডস ও প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা আয়োজন করে এই বিয়ে উৎসব। 

ইউনিলিভারের স্টল। দিনভর দর্শকের ভিড়
ইউনিলিভারের স্টল। দিনভর দর্শকের ভিড়

উৎসবে ধানমন্ডি থেকে আসা দুই বোন জেনি ও লিমা জানালেন, এক মাস পরেই তাঁদের ছোট মামার বিয়ে। কিন্তু বাজার ঘুরে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলেন। এখানে এসে অবশ্য বিয়ের বাজারের দিশা মিলেছে। ‘এখন তো মনে হচ্ছে আমাদের কাজকে সহজ করতেই এই উৎসব।’ বললেন একজন।

ছিল পানসুপারি
ছিল পানসুপারি

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তানভিন নাহার জানালেন, ‘এ মাসেই আমার বিয়ের কথা চলছে। মাকে নিয়ে তাই সবকিছুর খোঁজ নিতে এসেছি। কোথায় সাজব, কোন শাড়ি পরব, তার সঙ্গে গয়না কোনটা হলে মানাবে সবকিছুই পছন্দ করে ফেলেছি।’ 
সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উৎসব উন্মুক্ত ছিল। আর এই পুরো সময়জুড়েই ভিড় ছিল জমজমাট, ঠিক যেন সরগরম বিয়েবাড়ির মতোই।

নতুন জোড়াদের সেলফি। তাঁরাই উেদ্বাধন করলেন সকালবেলার মেলা
নতুন জোড়াদের সেলফি। তাঁরাই উেদ্বাধন করলেন সকালবেলার মেলা

যাঁরা স্টল দিয়েছিলেন
বিয়ের প্রসাধন নিয়ে ইউনিলিভার; বিয়ের পোশাকে ছিল মায়াসীর, ড্রেসিডেল, লুবনান, টাঙ্গাইল শাড়ি কুটির ও মানিক বেনারসি; বিয়ের গয়না নিয়ে এসেছিল অ্যারাবিয়ানস ও ডায়মন্ড ওয়ার্ল্ড; বিয়ের সাজসজ্জার স্টলে ছিল পারসোনা, ফারজানা শাকিলস মেকওভার স্যালন ও হারমনি স্পা; বিয়ের খাবার ও মিষ্টান্ন নিয়ে ফখরুদ্দিন ক্যাটারিং, ইকবাল ক্যাটারিং, মাস্টারশেফ সুবরাত আলী, প্রিমিয়াম সুইটস, রস ও বিক্রমপুর সুইটস; বিয়ের ছবি নিয়ে এসেছিল ওয়েডিং ডায়েরি ও ইশরাত আমিন ফটোগ্রাফি; বিয়ের মঞ্চসজ্জা নিয়ে ফুলতলা ও ইকেবানা; গায়েহলুদের তত্ত্ব ও ডালা কুলা নিয়ে এসেছিল বর-কনে; বই নিয়ে প্রথমা প্রকাশন; বিয়ের কার্ড নিয়ে ছিল আজাদ প্রডাক্টস, পানসুপারি এসেছিল পান–সুপারি নিয়ে এবং মধুচন্দ্রিমায় বেড়ানোর আয়োজন করে দিতে ছিল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, সি গাল হোটেল, দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা ও বেঙ্গল ট্যুরস লিমিটেড।