বিলপুর লোকনাথ ধামে গুণীজন সংবর্ধনা ও নামযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বিলপুর লোকনাথ ধামের উদ্যোগে ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ধর্মসভা, গুণীজন সংবর্ধনা ও মহোৎসব। লোকনাথ ধাম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামেরচার বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন সমাজসেবায় প্রয়াত কবিয়াল এয়াকুব আলী ও সতীশ চন্দ্র শীল, শিক্ষকতায় সুধাংশু বিমল মল্লিক ও পুলিন বিহারী দত্ত। ২ ফেব্রুয়ারি ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য দেন উত্তর ইছাখালী শংকর মঠের সম্পাদক সরোজ চক্রবর্তী, বিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোকতার হোসেন প্রমুখ। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। বিজ্ঞপ্তি।