প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের এক বছরের কর্মকাণ্ডকে মূল্যায়ন করেছেন সাবেক একজন মেয়র ও বিশিষ্ট দুই নাগরিক। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক একরামুল হক
নগরের বিলবোর্ড উচ্ছেদ করা একটা বিরাট সাফল্য। এতে নগরের বাসিন্দা হিসেবে আমি স্বস্তি অনুভব করছি। এই কৃতিত্ব বর্তমান মেয়রকে দিতেই হবে। কারণ, তিনি অসাধ্যসাধন করেছেন। আর নগরের নালা-নর্দমাগুলো থেকে আবর্জনা সরানো হচ্ছে। এটাও ভালো কাজ।
নগরের বেহাল রাস্তাগুলোর সংস্কার চলছে। সংস্কারের পর আবার সেই রাস্তার খোঁড়াখুঁড়িও চোখে পড়েছে। এটা সমন্বয়ের অভাবে হচ্ছে। এ ছাড়া এখনো নগরের বেশির ভাগ রাস্তা ভাঙাচোরা। সেগুলো মেরামতে হাত দিতে হবে। আর বর্জ্য ব্যবস্থাপনায় কিঞ্চিৎ উন্নতি হয়েছে। কিন্তু রাস্তাঘাটে এখনো আবর্জনা দেখা যায়। বাতাসে ধুলাবালু উড়ছে। নালার ময়লা পাঁচ-সাত দিন রাস্তার পাশে পড়ে থাকে। তাই বর্জ্য ব্যবস্থাপনায় আরও কঠোর হতে হবে। বড় কথা হলো মৌলিক জায়গায় সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।