বিলবোর্ড অপসারণ ও নালা নর্দমা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমপ্রতি ঢাকায় বিলবোর্ডের নিচে চাপা পড়ে চার-পাঁচজন মারা গেছেন, চট্টগ্রামেও অনেক বিলবোর্ড আছে যেখানে ঢাকার মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিগগির এসব বিলবোর্ড উচ্ছেদ ও নতুন বিলবোর্ড স্থাপনে নগর পরিকল্পনাবিদ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিধিমালা প্রণয়ন করা হোক।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে এমন দাবি জানিয়েছেন ক্যাব কর্মকর্তারা। ৩ এপ্রিল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আঞ্চলিক ও নগর শাখার উদ্যোগে চট্টগ্রামের বিপজ্জনক বিলবোর্ড অপসারণ, নালা নর্দমা সংস্কারের দাবিতে ক্যাব আয়োজিত মানববন্ধন শেষে বক্তারা এ দাবি জানান। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এসএম নাজের হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ক্যাবের চট্টগ্রাম আঞ্চলিক সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, সহসভানেত্রী জেসমিন সুলতানা, নগর সভাপতি আফসার খান, মহিলা কাউন্সিলর সাবিহা মুসা, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি আসিফ সিরাজ, মাহবুবুল ইসলাম প্রমুখ।