বিলাইছড়িতে লায়ন্স ক্লাব রোজ ভ্যালি ও সেনাবাহিনীর চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি ও বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের উদ্যোগে বিনা মূল্যে চক্ষুশিবির ১২ ও ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, লে. কর্নেল ইকবাল আখতার মিঞা, লায়ন জেলা গভর্নর মো. আসলাম চৌধুরী, ভাইস জেলা গভর্নর এম নুরুল ইসলাম, মেজর সাইফুল করিম, মেজর জিয়াউর রহমান, কেবিনেটর ট্রেজারার মোহাম্মদ ইলিয়াছ, ক্যাপ্টেন মু. রেফায়েতুল ইসলাম, জোন চেয়ারপারসন এইচ কিউ জাহাঙ্গীর আলম, মো. শওকতুল ইসলাম, আব্দুল্লাহ আল কাদের, রোজ ভ্যালির সভাপতি মো. মাহাবুবুল ইসলাম প্রমুখ।শিবিরে পাঁচ শতাধিক মানুষের চোখ পরীক্ষা এবং ৪০ জন রোগীর অস্ত্রোপচার করা হয়। বিজ্ঞপ্তি।