বিলাইছড়িতে শিশু মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়িতে ৪ ও ৫ জুলাই দুই দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা তথ্য কার্যালয় এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, কেংরাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অমরজীব চাকমা ও যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হিলালুদ্দিন। বিলাইছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী মেলায় অংশ নেয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।