বিলাইছড়িতে শিশুমেলা
রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় দুই দিনব্যাপী শিশুমেলা সম্পন্ন হয়েছে। কাপ্তাই উপজেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে ৪ ও ৫ জুলাই শিশুমেলা উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়সেন তংচংগ্যা। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হিলালুদ্দিন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং কেংরাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অমরজীব চাকমা। বিলাইছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী শিশুমেলায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় উপজেলা চেয়ারম্যান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।