বিলিভ IT অর নট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত টাইম সাময়িকীর ১২ নভেম্বর সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছে ঘূর্ণিঝড় স্যান্ডির ছবি। তুলেছেন ফটোসাংবাদিক বেন লাউয়ি (৩৩)। খুবই স্বাভাবিক। কিন্তু প্রলয়ংকারী ঘূর্ণিঝড় যখন নিউইয়র্কে আছড়ে পড়ে তখন বেন লাউয়ির সঙ্গে কোনো উচ্চক্ষমতার পেশাদারি ক্যামেরা ও যন্ত্রপাতি ছিল না। তিনি কোনি দ্বীপে এই ছবিটি তুলেছেন তাঁর হাতে থাকা আইফোন ৪এস দিয়ে। আর আইফোনে তোলা সেই ছবি স্থান পেয়েছে টাইম-এর প্রচ্ছদে। আইফোনে বাড়তি কোনো লেন্স লাগানোর সুযোগ নেই। লাউয়ি ছবিতে আবহ তৈরির জন্য একটি অ্যাপস শুধু ব্যবহার করেছেন। তিনি অ্যাপস নির্মাতা সহযোগিতায় নিজের কাছে থাকা লেন্সগুলোর আবহ অ্যাপসে তৈরি করে নিয়েছিলেন। এবিসি নিউজ ব্লগ