বিশদ বাংলায় আবৃত্তি সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশদ বাংলায় ৫ জানুয়ারি হয়ে গেল আবৃত্তিশিল্পী প্রবীর পালের একক আবৃত্তি সন্ধ্যা। বিশদ বাংলার পরম্পরা কক্ষে ঘরোয়া পরিবেশে তিনি একে একে আবৃত্তি করেন রবিঠাকুরের গীতিকবিতা ‘আমার মাথা নত করে দাও’, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’; সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভেতর’, ‘পরিচয়’; শহুরে প্রেক্ষাপটনির্ভর অর্জুন মিত্রের ‘কেউ দেখে না’, তসলিমা নাসরিনের ‘মানুষ’, মোফাজ্জল করিমের ‘চিঠি’, প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় গীতিকবিতা ‘আমি বাংলার গান গাই’, বিশ্বনাথ সিংহের ‘পেয়ারী লাল’, শামসুর রাহমানের ‘বাইবেলের কালো অক্ষর’ এবং বিশ্বকবির ‘দেবতার গ্রাস’।উপস্থিত শ্রোতাদের মধ্যে শিল্পীর পরিবেশিত আবৃত্তির সামগ্রিক বিষয়ে মন্তব্য করেন শ্রেয়সী মজুমদার, নাট্যকার মুকুল আহমেদ, মো. সেলিম, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী প্রমুখ। তাঁরা বলেন, ‘পরিবেশনা ছিল খুব সাবলীল, সহজ-সরল বাচনভঙ্গি, স্বাভাবিক ও পরিচ্ছন্ন ।’ এরপর সংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী মজুমদার। তিনি তাঁর পিতা সম্প্রতি প্রয়াত শিল্পী অজিত রায়ের সুর করা কবি জীবনানন্দ দাশের গীতিকবিতা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না’, সুকান্ত ভট্টাচার্যের ‘হে মহাজীবন’ গান দুটো গেয়ে শোনান। এরপর কবি শুভ দাশগুপ্তের ‘সাবানদানি’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শারমিন মৃত্তিকা।