বিশদ বাঙলায় 'নৌকা ও জীবন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকা ও জীবন প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা
নৌকা ও জীবন প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা

নানা রকমের ও রূপের জলযান। আর সেসব জলযান ঘিরে আবর্তিত হচ্ছে বিচিত্র জীবন। সব মিলিয়ে ক্যানভাসে যেন জলজীবনের কাব্যই ফুটিয়ে তুললেন ব্যতিক্রমী ছাপ চিত্রশিল্পী রেজাউল হক খান। গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশদ বাঙলার গ্যালারি পরম্পরায় হয়ে গেল তাঁর ‘নৌকা ও জীবন’ শিরোনামে তৃতীয় একক প্রদর্শনী।
সপ্তাহব্যাপী প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৪টি শিল্পকর্ম। কম্পিউটার গ্রাফিকস ব্যবহার করে আলোকচিত্রকে জলরং ও তেলরঙের চেহারা দিয়েছেন তিনি। এরপর সেসব ছেপেছেন ক্যানভাসে। তবে শিল্পীর নৈপুণ্যের কারণে ছাপ ছবিকে মনে হয়েছে তুলির আঁচড়ে আঁকা। এই নিয়ে এটি শিল্পীর তৃতীয় একক চিত্রপ্রদর্শনী।
ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনীর উদ্বোধন করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাসকারী ফরাসি নৌকা বিশেষজ্ঞ ও নৌকানির্মাতা ইভ মার। প্রদর্শনী উপলক্ষে আয়োজিত কথামালায় বক্তব্য দিতে গিয়ে ইভ মার এ দেশের নৌকার ওপর তাঁর গভীর অনুরাগের বিষয়টি তুলে ধরেন। এরপর শিল্পী রেজাউল হক খান নিজের শিল্পকর্ম সম্পর্কে বক্তব্য দেন। কথামালা সঞ্চালন করেন বিশদ বাঙলার প্রধান আলম খোরশেদ।
প্রর্শনীতে উপস্থিত ছিলেন শিল্পী ঢালী আল মামুন, চট্টগ্রাম অলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার, উপপরিচালক গুরুপদ চক্রবর্তী, শিল্পী জয়দেব রোয়াজা, জায়া ফারজানা হক প্রমুখ।
উল্লেখ্য, রেজাউল হক খানের ‘নৌকা ও জীবন’ প্রদর্শনীটি এর আগে এ বছরের ৫-১০ এপ্রিল শিল্পকলা একাডেমীর গ্যালারিতে অনুষ্ঠিত হয়।